বিশ্বনাথ পৌরসভা অনুমোদন লাভ করায় আ’মীলীগ নেতা আনোয়ারুজামান বলয়ের আনন্দ মিছিল
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:৫৭:৫৯,অপরাহ্ন ২৮ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৩৯৫ বার পঠিত
বিশ্বনাথ প্রতিনিধি:বিশ্বনাথ পৌরসভা অনুমোদন লাভ করায় আ’মীলীগ নেতা আনোয়ারুজামান বলয়ের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) উপজেলা সদরের নতুনবাজারস্থ গোলচত্তরের সামন থেকে মিছিল শুরু করে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাসিয়া ব্রিজের উপর এক পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জবেদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আলতাব হোসেনের পরিচালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী মো. মজম্মিল আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আবদাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সাবেক যুগ্ম সম্পাদক এএইচএম ফিরোজ আলী, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সূফি শামসুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সিতার মিয়া, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর।









