বৃক্ষ শুধু পরিবেশ রক্ষা করে না আর্থিক ভাবে লাভবান করে….মাহমুদ উস সামাদ চৌধুরী

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:০০:৪১,অপরাহ্ন ২৮ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৩৬৩ বার পঠিতসিলেট-৩ আসনের এমপি, বাণিজ্য ও ধর্ম মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বৃক্ষ শুধু পরিবেশ রক্ষা করে না আর্থিক ভাবে লাভবান করে। বেশি বেশি করে গাছের চারা রোপণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা আমাদেরকে কাজ করতে হবে। ফলদ বৃক্ষ রোপনের মাধ্যমে নিজের চাহিদা মেটানোর পাশাপাশি বিক্রি করে লাভবান হওয়া যায়। তাই প্রতিটি বাড়ির আঙ্গিনায় ফলদ বৃক্ষ রোপন করে এর পরিচর্যা করার আহবান জানান।
মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি রোববার (২৭ অক্টোবর) সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষি সম্প্রসারণে অফিস মাঠে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও উপ-সহকারী কর্মকর্তা মুহিবুর রহমান ইরানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, মহিলা ভাইস চেয়াই চেয়ারম্যান সেলিনা ইয়াসমিন, ফেঞ্চুগঞ্জ থানার ওসি বদরুজ্জামান, ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী, মাইজগাঁও ইউপি চেয়াম্যান সুফিয়ানুল করিম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েছ, আব্দুল হাই খসরু, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক সাইস্তা, উপজেলা কৃষকলীগের সভাপতি খলিলুর রহমান কলা, সাধারণ সম্পাদক আবু মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা সুব্রত কর, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনির আলী, কৃষক রুনু মিয়া, হেলাল উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি









