সিলেটে ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১০:২১:২৭,অপরাহ্ন ২৮ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৪০৭ বার পঠিতসিলেটে ১০৩ পিস ইয়াবাসহ সৈয়দ নয়ন (৩৮) নামের এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে শাহপরান থানা এলাকার সৈয়দানীবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নয়ন সিলেটের শাহপরানের প্রয়াত আব্দুল হামিদের ছেলে।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২০ হাজার ৬শত টাকা।
এসআই মো. মনোজ মিয়া বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এজাহার দাখিল করলে শাহপরান (রহ.) থানার মামলা নং-১৫ তাং-২৭/১০/১৯খ্রিঃ রুজু করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।









