দক্ষিণ সুরমা থেকে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২:৫০:০৬,অপরাহ্ন ২৯ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৪০৫ বার পঠিত
দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল ২৮ অক্টোবর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান এর নেতৃত্বে এসএমপির দক্ষিণ সুরমা থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনা করে।
অভিযানে এসএমপি সিলেট এর দক্ষিণ সূরমা থানাধীন ফুলকলি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে ০৩ কেজি গাজাঁসহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্র্রেফতার করেছে র্যাব-৯।
গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানা- ১। আব্দুর রহিম (৫৫), পিতা- মৃত হিরা চাঁন মিয়া, সাং- বরম সিদ্দিপুর, থানাঃ- কোম্পানী গঞ্জ, জেলাঃ- সিলেট, ২। মোঃ মুরাদ মিয়া (৪৯), পিতা- মৃত আব্দুর রশিদ মিয়া, সাং- আরফিন নগর, পোঃ- সুনামগঞ্জ সদর, থানাঃ- সুনামগঞ্জ সদর, জেলাঃ- সুনামগঞ্জ, এ/পি শাহীনের কলোনী, ঝালোপাড়া, থানা- দক্ষিণ সূরমা, এসএমপি,সিলেট। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদেরকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।









