সুরমা মার্কেট থেকে একাধিক হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ২:৪৭:৫৪,অপরাহ্ন ২৯ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৪৬৫ বার পঠিতসিলেট নগরীর সুরমা মার্কেট থেকে একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২৮ অক্টোবর) দুপুর ১২টা ১০ মিনিটে এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইসমাইল হোসেন (২৮) সিলেটের কোম্পানীগঞ্জের পশ্চিম নারায়নপুর গ্রামের মো. আইয়ুব আলীর ছেলে।
তার বিরুদ্ধে ছাতক থানায় মামলা রয়েছে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে সুনামগঞ্জ জেলার ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।









