বাপসার সিলেট জেলা সভাপতি,বালাগঞ্জ ইউপি সচিব রঙ্গেস কুমার দাসের বিদায়ী সংবর্ধনা
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:২৫:৪০,অপরাহ্ন ২৯ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৫০৮ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সচিব ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) সিলেট জেলা কমিটির সভাপতি রঙ্গেস কুমার দাসের এর বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ২৯ অক্টোবর বিকাল ৪টায় বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের হলরুমে এই বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আব্দুল মুনিমের সভাপতিত্বে ও ইউপি সদস্য আব্দুস সহিদ দুলালের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য মোঃ ফয়জুল হক, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত দাস ভুলন, বালাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম অফিক, গ্রাম আদালত বালাগঞ্জ ইউপি সহকারী শাহাবুদ্দীন শাহীন, ইউপি সদস্য জয়দীপ দাস, আহমদ আলী তুরন মিয়া, জফুর মিয়া, নীলমনি দাস, মহিলা ইউপি সদস্য শেফালী বেগম, সমরুন বেগম, ইউপি ডিজিটাল সেন্টারে উদ্যোক্তা
সেলিনা বেগম, মনিরন হোসেন মনি, সমাজ কর্মী শাইস্তা মিয়া, মফুজ্জাল হোসেন গেদা, শাহিন সেলিম, গ্রাম পুলিশ, সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।









