ভোলায় মুসল্লী হত্যার প্রতিবাদে বালাগঞ্জের গহরপুরে মিছিল সমাবেশ অনুষ্ঠিত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:১৮:০৯,অপরাহ্ন ২৯ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৫৬৮ বার পঠিতবালাগঞ্জ প্রতিনিধি: সাম্প্রতিক ভোলায় হিন্দু যুবক কর্তৃক বিশ্বনবী সা.কে কটুক্তির প্রতিবাদে মুসল্লীদের মিছিলে পুলিশের গুলিতে ৪ জন মুসল্লী হত্যার প্রতিবাদে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের গহরপুর তাওহীদি জনতার উদ্যোগে মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকাল ৫টায় এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামিয়া গহরপুর মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি মাদ্রাসা বাজার হয়ে মোরার বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় মোরার বাজারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ সভাপতিত্ব করেন জামিয়া গহরপুর এর সিনিয়র ওস্তাদ ও মুহাদ্দিস মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী, মাওলানা ছালেহ আহমদ মক্কীর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, গহরপুর মাদ্রাসার মুফতি ও মুহাদ্দিস মাওলানা আব্দুল্লাহ, সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা আতিকুর রহমান, তালতলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আব্দুস সালাম, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা কবির আহমদ, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা ছমরু মিয়া প্রমুখ।
সমাবেশ আল্লাহ ও মহানবী সা.কে নিয়ে কটুক্তিকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবী ও ভোলায় তাওহীদি জনতার উপর পুলিশ কর্তৃক গুলি করে মুসল্লী হত্যার প্রকৃত ঘটনা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দুষিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্তা নেওয়া নিরীহ মুসল্লীদের হয়রানি তাদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার ও আল্লাহ রাসুল সা. কটুক্তিকারীদের বিরুদ্ধে সংসদে মৃত্যুদন্ডের আইন পাশ করার দাবী জানান বক্তারা।









