গোলাপগঞ্জে দেশীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:২২:১৫,অপরাহ্ন ২৯ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৪০২ বার পঠিত
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে দেশীয় মদসহ রাজু মিয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে উপজেলার বাদেপাশা ইউপির বাগলা
ছালিকোনা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ২নং বাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে কুশিয়ারা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক কামরুল হোসাইন এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মদসহ হাতেনাতে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৭বোতল দেশীয় মদ উদ্ধার করে পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেন কুশিয়ারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুরাদ উল্লাহ বাহার।








