সম্পন্ন হলো সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের অভিষেক

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:৪৫:০৩,অপরাহ্ন ০২ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৩৪৩ বার পঠিত১৯৯৭ সালে প্রতিষ্ঠিত সংগঠন সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের ২৩তম নির্বাহী সংসদীয় কমিটির অভিষেক অনুষ্ঠান শুক্রবার (১ নভেম্বর) বিকালে নগরীর ধোপাদিঘির দক্ষিণপারস্থ হোটেল মেট্রো ইন্টারন্যাশনালের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ.এম আব্দুর রহমানের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক একাত্তরের কথা’র প্রকাশক, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নজরুল ইসলাম বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক একাত্তরের কথা’র সিও, বিশিষ্ট ব্যবসায়ী আমির হোসেন খোকন।
নবগঠিত কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সুমন ইসলাম ও সহ সভাপতি হোসাইন আহমদ এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি আব্দুল রাহাদ জাবেদ, সহ সভাপতি মঞ্জুর আহমদ, সাইফুল ইসলাম পাবেল, সহ সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ রহমান, সহ সাংগঠনিক ইফজালুর রহমান, অফিস ও লাইব্রেরী সম্পাদক কামরুল ইসলাম, সহ অফিস ও লাইব্রেরী সম্পাদক শেখ জাবের হোসেন, প্রেসিডিয়াম সদস্য দেলওয়ার হোসেন, খালেদ হোসেন রুমেল, বদরুল হোসেন খান, মিজানুর রহমান, আহমেদ সুলতান রাসেল প্রমুখ।
অনুষ্ঠানে ২০১৯-২০ সেশনের কার্যনির্বাহী সংসদীয় কমিটির নেতৃবৃন্দের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি। বিজ্ঞপ্তি









