সিলেটে পিকআপের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:৫৩:৩৩,অপরাহ্ন ০২ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৩৪৫ বার পঠিতসিলেটের জৈন্তাপুরে পিকআপের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত ব্যাক্তি উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের বালিপাড়া গ্রামের মৃত উসমান আলীর ছেলে বছর মিয়া (৭০)। শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় উপজেলার হরিপুর বাজার বাস স্টেশন সংলগ্ন মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, বছর মিয়া মসজিদ থেকে বের হয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাস্তার পাশ দিয়ে বাজারে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় নাম্বারবিহীন একটি পিকাআপ ভারতী থেকে অবৈধভাবে আনা গরু হরিপুর বাজারে নামিয়ে জৈন্তাপুর যাচ্ছিলো। এ সময় সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর বাজার বাস স্টেশন সংলগ্ন মসজিদের সামনে দ্রুতগামী এ পিকআপের চাকায় পিষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশের এএসআই ইউনুস আলী।









