সিলেটে পাইপগান ও কার্তুজসহ ১৭ মামলার আসামি র্যাবের হাতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১১:০৩:৫৬,অপরাহ্ন ০২ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৪৯৯ বার পঠিতসিলেটের দক্ষিণ সুরমা থেকে ১৭ মামলার আসামি রাজনকে পাইপগান ও কার্তুজসহ গ্রেপ্তার করেছে র্যাব-৯।
শুক্রবার (১ নভেম্বর) রাত দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে।
শনিবার (২ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসএমপির থানাধীন বারখল ২৫ নং ওয়ার্ড, চান্দাই রোড রুপালী আবাসিক এলাকার, ব্লক-ডি, বাসা নং-১৬ এর সামনের পাকা রাস্তার উপর থেকে ১৭টি মামলার আসামি রাজনকে ১টি পাইপগান ও ১টি কার্তুজসহ গ্রেপ্তার করে র্যাব-৯।
গ্রেপ্তারকৃত মো. রাজন মিয়া (২৪) আখালিয়া নোয়াপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৭ মামলা রয়েছে।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদেরকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।









