আওয়ামীলীগ করতে হলে নিয়মতান্ত্রিক রাজনীতি করতে হবে -সুজাত আলী রফিক
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:৩৬:১৬,অপরাহ্ন ০৫ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৩৯৩ বার পঠিত
গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক বলেছেন, আওয়ামীলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। এই সংগঠনের জন্য আমরা গর্ববোধ করি৷ মূলধারা থেকে বিচ্ছিন্ন হয়ে দলে কেউ ঠিকে থাকতে পারবে না। আওয়ামিলীগ করতে হলে নিয়মতান্ত্রিক রাজনীতি করতে হবে। আমাদেরকে ভেদাভেদ ভুলে সকলে সুসংঘটিতভাবে বঙ্গবন্ধুর হাতে গড়া এ সংগঠনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, সম্মেলনের মাধ্যমে আপনারা এমন ত্যাগী ও দলের দুর্দিনের কান্ডারী নেতৃত্ব বাছাই করবেন যারা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে কাজ করে যাবে। মঙ্গলবার সন্ধ্যায় গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌর আ’লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মিসবাহ উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. ইকবাল আহমদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকবর আলী ফখর, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি রুহিন আহমদ খান, উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান ওয়েছ, যুগ্ম আহবায়ক রুহেল আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল হক, সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক রুহেল, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাসিন আহমদ মিন্টু, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্প্দক এমদাদ রহমান, সিলেট জেলা যুবলীগ নেতা সাজলু লস্কর, শাহিন আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমএ ওয়াদুদ এমরুল, আ’লীগ নেতা রুমেল সিরাজ, জেলা যুবলীগ নেতা মো. আখদ্দছ, ফজলুর রহমান জসিম প্রমুখ। এ রিপোর্ট লেখা পর্যন্ত সম্মেলনের পর কাউন্সিল অধিবেশন চলছে।









