সিসিকের অভিযানে ২০ ভ্যানগাড়ি জব্দ

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৮:১৪:২৪,অপরাহ্ন ০৭ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৩৭৪ বার পঠিতনগরীতে রাস্তার অর্ধাংশজুড়ে অবৈধভাবে দখল করে ব্যবসা করার অপরাধে প্রায় ২০টি ভ্যানগাড়ি জব্দ করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এ সময় অন্তত ২০টি ভ্যানগাড়ি জব্দ করে তা ধ্বংস করা হয়।
অভিযানে সিসিকের পরিচ্ছন্ন শাখার সুপারভাইজারসহ বিপুল সংখ্যক পরিচ্ছন্নতাকর্মী উপস্থিত ছিলেন।









