বিশ্বনাথে ৬টি গরু ও পিকআপসহ দুই চোরাকারবারী আটক
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:২৫:৫৬,অপরাহ্ন ০৯ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৩৯৫ বার পঠিত
বিশ্বনাথ প্রতিনিধিঃঅবৈধ পথে ভারত থেকে আনা ৬টি গরুবাহী পিকআপ (সিলেট-ন ১১-১২১২) জব্দ ও দুই চোরাকারবারীকে আটক করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ।
শনিবার ভোররাতে উপজেলা সদরের বাসিয়া সেতুর সামনে থেকে গরুবাহী পিকআপ জব্দ ও দুই জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- সিলেটের জৈন্তাপুর উপজেলার পশ্চিম বালীপাড়া গ্রামের মনির আহমদের ছেলে কবির আহমদ (শ্যামপুর) গ্রামের একলিম মিয়ার পুত্র মস্তফা মিয়া,।
আটককৃতদের বিরুদ্ধে থানার এসআই নূর হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।
মামলা নং ১০ (তাং ৯.১১.১৯ইং)। মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা।
পুলিশ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের ছাতক উপজেলা দিয়ে অবৈধ পথে ভারত থেকে ৬টি গরু নিয়ে আসেন চোরাকারবারীরা।
গরুগুলো বিশ্বনাথ উপজেলা সদর হয়ে সিলেট যাওয়ার পথে উপজেলার সদরের বাসিয়া সেতুর সামন থেকে সন্দেহজনক ভাবে গরু বোঝাই পিকআপ গাড়ি (সিলেট-ন ১১-১২১২) জব্দ করে পুলিশ।
এসময় দুই জনকে আটক করলেও অপরজন পালিয়ে যায়। জব্দ গরুগুলো ভারতীয় বলে সনাক্ত করে পুলিশ।
এ সড়ক দিয়ে প্রায় সময় ভারতীয় গরু নিয়ে চোরাকারবারীরা যাতায়াত করে বলে স্থানীয়রা জানান।









