logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. সিলেট

কমিটি বাতিলের দাবিতে সিলেটে যুবদলের বিদ্রোহীদের মিছিল, পুলিশি বাধা

টাইম ডেস্ক

প্রকাশিত হয়েছে : ৮:৫৭:১৭,অপরাহ্ন ০৯ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৩৬২ বার পঠিত

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি বাতিল এবং সিলেট বিএনপি পরিবারকে ‘দালাল’দের হাত থেকে রক্ষা করার দাবিতে শনিবার (৯ নভেম্বর) দুপুর ২টায় বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর যৌথ উদ্যোগে নগরীর মিরাবাজার থেকে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে দুপুর থেকে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিরাবাজারে জমায়েত হয়। এ সময় কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম মিয়া ও সোবহানীঘাট পুলিশের ইনচার্জ অনুপ কুমার দেবের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ মিরাবাজারে জমায়েতকৃত নেতাকর্মীদের মিছিলে দফায় দফায় বাধা দেয়। পরে উপস্থিত নেতাকর্মীদের নিয়েই অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিরাবাজার থেকে শহীদ মিনার অভিমুখী মিছিল শুরু করেন। পথিমধ্যে নাইওরপুল, নয়াসড়ক, সোবহানীঘাট, ধোপাদিঘীরপাড়, জেলরোডসহ বিভিন্ন জায়গায় পুলিশ বিক্ষোভ মিছিলের উপর দফায় দফায় লাঠিচার্জ শুরু করে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের ৫০ জন নেতাকর্মী আহত হয়।

আহতরা হলেন, রিনুক আহমদ, মুহিবুর রহমান মুহিন, নুরুল আমিন, রনি আহমদ, সেলিম আহমদ, ইমন আহমদ, মুর্শেদ আলম, জুনেদ আহমদ, সাবের আহমদ প্রমুখ।

পরে নয়াসড়ক পয়েন্টে সিলেট জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন রায়হানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা অবিলম্বে যুবদলের বিতর্কিত কমিটি বাতিলের দাবি জানিয়ে বলেছেন- সরকারের নীল নকশা বাস্তবায়নের ধারাবাহিকতায় বিএনপি’র ভেতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী এজেন্টদের ইশারায় পুলিশ আজকের এই শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে বেপরোয়া লাঠিচার্জ করেছে। সিলেট বিএনপি এখন দালালদের খপ্পরে। বিভিন্ন পকেট কমিটি গঠনের মাধ্যমে সিলেট বিএনপি পরিবারকে আজ ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। এতে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন, দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম বাধাগ্রস্ত হচ্ছে। সকল ষড়যন্ত্রের নাগপাশ চিহ্ন করে সিলেট বিএনপি পরিবারকে অপশক্তির হাত থেকে রক্ষা করতে হবে।

বক্তারা বলেন, অবিলম্বে যুবদলের কমিটি বাতিল করতে হবে। অন্যথায়- সিলেটের হাজার হাজার নেতাকর্মী একযুগে পদত্যাগ করতে বাধ্য হবে।

বক্তারা দুঃখ প্রকাশ করে বলেন, যারা ১৯ বছর যুবদলের ব্যানার নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করল তাদের কাউকেই নবগঠিত কমিটিতে রাখা হয়নি। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপির মাধ্যমে সিলেট জেলা বিএনপির এক মতবিনিময় সভায় বলেছিলেন- বিএনপির কমিটিতে যারা আছেন তাদের কাউকেই অঙ্গ সংগঠনের কমিটিতে রাখা হবে না। অথচ নবগঠিত যুবদলের ৩ শীর্ষ নেতা জেলা ও মহানগর বিএনপির গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত রয়েছেন। যা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্ত ও সংগঠনের গঠনতন্ত্রের পরিপন্থী।

সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, বিএনপি নেতা সৈয়দ জয়নুল হক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী, জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক শাকিল মুর্শেদ, জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মতিউল বারী খুর্শেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদ, মহানগর বিএনপি নেতা আব্দুস সামাদ, যুবদল নেতা কুহিনুর আহমদ, যুবদল নেতা আব্দুশ শুকুর, আলা উদ্দিন আলাই, দিলোয়ার হোসেন দিলু, মন্তাজ হোসেন মুন্না, মহানগর বিএনপির সদস্য শফিকুর রহমান টুটুল, জেলা বিএনপির সাবেক সদস্য কামরুজ্জামান দীপু, বখতিয়ার আহমদ ইমরান, সেচ্ছাসেবক দল নেতা শাহিদুল ইসলাম কাদির, আবুল খায়ের, রিনুক আহমদ, মিফতাউল কবীর মিফতা, জয় দেব চক্রবর্তী জয়ন্ত, রুজেল আহমদ চৌধুরী, ফয়জুল ইসলাম পীর, জয়নাল আবেদীন, শাকিল আহমদ, নুরুল হুদা দিপু, আলতাফ হোসেন বিলাল, খালেদুর রশীদ ঝলক, আজিজুল হোসেন আজিজ, তছির আলী, আব্দুল হান্নান, রাহাত রখত রাক্কু, হাজী মামুন আল রশিদ হেলাল, ইকবাল কামাল, মুহিবুর রহমান মুহিত, আবু আহমদ আনসারী, আব্দুর রউফ, শফি আহমদ খান, মাহবুব আলম, আলী আব্বাস, মুহিন আহমদ, সুহেল রানা, দিলদার হোসেন শামীম, আবুল কালাম, সিদ্দেক আলী, মিজানুর রহমান ডিপজল, নাজিম উদ্দিন, নাসির উদ্দিন, দেওয়ান নিজাম খান, আব্দুল খালিক মিল্টন, টিটন মল্লিক, একরাম হোসেন, ইন্তেজার আলী, জাসাস নেতা রায়হান আহমদ পাবন, ছাত্রদল নেতা বদরুল আজাদ রানা, লাহিন চৌধুরী, ইমরানুল হক জাসিম, দেলোয়ার হোসাইন, আবু ইয়ামিন চৌধুরী, জিয়াউর রহমান, আফজল হোসেন মুন্না, আনোয়ার হোসেন খান, মনির মুন্সি, মুহাইমিনুল ইসলাম সুহেল, সাহেদ আহমদ, নুরুল আলম বাবলু, প্রিন্স আহমদ, খালেদ আহমদ, রুমেল আহমদ, নুরুল আমিন, আব্দুল মজিদ, আফজাল হোসেন, সেলিম মিয়া, সাকিল আহমদ খান, আহমদ শাহীন, রায়হানুল হক, রুশন খান, জাহেদ আহমদ, সেলিম আহমদ, আলী আহমদ, মন্টু কুমার নাথ, বাবুল মিয়া, আঙ্গুর আলম, চমক আলী, জাহাঙ্গীর আহমদ চৌধুরী, দুলাল আহমদ, ইসমাইল হোসেন শিপার, মিজান আহমদ প্রমুখ।

সিলেট এর আরও খবর
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের

বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ

রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক

রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক

সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ

সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন

সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!

সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!

সর্বশেষ সংবাদ

৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top