সুরমা মার্কেট থেকে অজ্ঞানপার্টির সদস্য সন্দেহে এক জন আটক

টাইম সিলেট
প্রকাশিত হয়েছে : ৯:১৪:১৮,অপরাহ্ন ০৯ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৩৮৪ বার পঠিতনগরীর সুরমা মার্কেট জেলা জাতীয় পার্টির কার্যালয়ের সামন থেকে অজ্ঞানপার্টির সদস্য সন্দেহে একজনকে আটক করেছে র্যাব। চেতনানাশক পাউডার ও একটি টিপ চাকুসহ শুক্রবার রাত ৮টার দিকে তাকে আটক করা হয়।
আটককৃত সেবুল আহমদ (২৮) দক্ষিণ সুরমার লালাবাজার পশ্চিমভাগের মজিদ আলীর ছেলে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, সেবুলকে ৫ গ্রাম চেতনানাশক পাউডার ও একটি টিপ চাকুসহ আটক করা হয়। নগরীর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।









