ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিসিক’র মিলাদ ও দোয়া মাহফিল

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৮:৪৪:৫০,অপরাহ্ন ১০ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৩৫৫ বার পঠিতসিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ নভেম্বর) অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র তৌফিক বক্স লিপন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদ, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আজম খান ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু।
সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রুহুল আলম, বাজার তত্ত্বাবধায়ক ফয়জুর রহমান ও কর্মচারী কল্যাণ সংসদের সভাপতি আব্দুল বাসিত।
দোয়া পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা মো. শাহ আলম।









