বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় অফিস সহায়ক সমিতির সভা অনুষ্ঠিত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:৪৬:৩৫,অপরাহ্ন ১১ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৪২৩ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় অফিস সহায়ক সমিতির (দপ্তরি কাম নৈশ্য প্রহরী)
বালাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা সোমবার (১০নভেম্বর) ২ ঘটিকায় বালাগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় সমিতির বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা শেষে ৩য় ধাপের নিয়োগকৃত সকল অফিস সহায়কদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
নবাগতদের ফুল দিয়ে বরণ করেন, বালাগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আবুল হাসান, সহ সভাপতি শেখ সুমন আহমদ, অম্রিকা বিশ্বাস, রুবেল আহমদ বেলাল, সাধারণ সম্পাদক সজীব দেব ও যুগ্ন সাধারণ সম্পাদক সোহেল আহমদ, মিন্টু দাস , সাংগঠনিক সম্পাদক লায়েছ আহমদ, প্রচার সম্পাদক রাজু দে সহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।









