মোগলাবাজার থেকে গাঁজাসহ যুবক গ্রেফতার

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:৩৫:৩০,অপরাহ্ন ১২ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৩৪০ বার পঠিতদক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থেকে গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১০ নভেম্বর) পুলিশের একটি ফোর্স মোগলাবাজারস্থ রাজমহল মিষ্টিঘরের পাশে থেকে একশত পঞ্চাশ গ্রাম গাঁজা সহ টিপু মিয়া (২৪) নামের ঐ যুবককে গ্রেফতার করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আটক টিপু মিয়া মো. মোতাহির আলীর পুত্র।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত অনুমান ৯টা ৩০মিনিটের দিকে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার পলাশ রঞ্জন দে’র নেতৃত্বে পুলিশের একটি ফোর্স মোগলাবাজার হতে তাকে আটক করে।
পরবর্তীতে টিপু মিয়ার বিরুদ্ধে মোগলাবাজার থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।









