নগরী থেকে ইয়াবাসহ দুই ব্যক্তি আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১০:১৮:১২,অপরাহ্ন ১২ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৩৬৪ বার পঠিতসিলেট নগরীর তারাপুর থেকে ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব)। এসময় তাদের কাছ থেকে ১৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার (১১ নভেম্বর) রাতে নগরীর তারাপুর এলাকার জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ রোডস্থ তিন ভাই রেস্টুরেন্টের পাশ থেকে তাদের আটক করে র্যাবের সদর কোম্পানির (সিলেট ক্যাম্প) স্পেশাল একটি দল।
আটককৃতরা হল, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার চরগাও গ্রামের মো. রতন মিয়ার পুত্র রবিউল আওয়াল (২৫) ও একই এলাকার আব্দুর রাজ্জাকের পুত্র আব্দুর রহমান (৪৫)।
মঙ্গলবার (১২ নভেম্বর) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৯।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান নেতৃত্বে চলা এ অভিযানে তারাপুর এলাকার জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ রোডস্থ তিন ভাই রেস্টুরেন্টের পাশ থেকে ১৮৫ পিস ইয়াবাসহ রবিউল আওয়াল ও আব্দুর রহমানকে আটক করা হয়।
আটককৃতদের উদ্ধারকৃত আলামতসহ সিলেট মহানগর পুলিশের (এসএমপি) জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব-৯।









