পুলিশের অভিযানে কোম্পানীগঞ্জে মাদক ব্যবসায়ী আটক

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৮:৩১:২৩,অপরাহ্ন ১৪ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৩৫৩ বার পঠিতসিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সজল কুমার কানুর নির্দেশনায় এসআই স্বপন মিয়া, এসআই মোস্তাক আহমেদ, এসআই মিজানুর রহমান ও এসআই ইসমাইল হোসেন ও সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোর ৪ ঘটিকার সময় উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়ন চিকাডহর গ্রামের মৃত আকরাম আলী’র ছেলে তেরাব আলী (৩৫) ৭বোতল (ক্যান)বিয়ার ও ৮বোতল বিয়ার মদসহ আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী তেরাব আলীকে মাদক আইনে মামলা দিয়ে কোর্টে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।









