এসএমপি’র উপ-পুলিশ কমিশনারের কার্যালয় স্থানান্তর
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:৫৩:১৭,অপরাহ্ন ১৪ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৪৬৭ বার পঠিত
স্টাফ রিপোর্ট:সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) এর কার্যালয় শিবগঞ্জ হতে মুন্সীপাড়া আবাসিক এলাকার ১ নম্বর বাসায় স্থানান্তর করা হয়েছে। এখন থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) ও (প্রশাসন) নতুন কার্যালয়ে অফিস করবেন। এছাড়া নতুন কার্যালয়ের ঠিকানা সংক্রান্ত এসএমপি কন্ট্রোল রুম (০৮২১-৭১৬৯৬৮, ০১৭১৩-৩৭৪৩৭৫) বা উপ-পুলিশ কমিশনার (উত্তর-০৮২১-৭৬০৭৪১), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ-০৮২১-৭৬৮৮৫৭) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন-০৮২১-৭৬০২৯৩) এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। বৃহস্পতিবার সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।









