বালাগঞ্জের সমছু মিয়ার মৃত্যুতে ভাইস চেয়ারম্যান সামসের শোক প্রকাশ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:৫৮:২৫,অপরাহ্ন ১৪ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৩৯১ বার পঠিত
বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের মোহাম্মদপুর নিবাসী বিশিষ্ট মুরুব্বী সমছু মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, সিলেট জেলা যুবলীগ নেতা, সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য ও অনলাইন নিউজপোর্টাল সানডে সিলেট ডট কমের সম্পাদক ও প্রকাশক সামস্ উদ্দিন সামস্। গনমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি ও শোক সন্ত্রন্ত পরিবারবর্গের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, বিশিষ্ট মুরুব্বী সমছু মিয়া মঙ্গলবার রাতে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৬০ বছর। তিনি ৪ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে মৃত্যুবরণ করেছেন।









