শাহপরান থেকে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ৮:২৬:১৩,অপরাহ্ন ১৫ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৪০৯ বার পঠিতসিলেটর শাহপরান থেকে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব)। গ্রেপ্তারকৃত আবুল কালাম আজাদ (৪৫) সিলেটের জকিগঞ্জের ইমামতি গ্রামের মৃত আব্দুল হান্নান ছেলে ।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে শাহপরান মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৯ এর সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি দল।
শুক্রবার (১৫ নভেম্বর) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৯।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এএসপি সত্যজিৎ কুমার ঘোষ ও এএসপি আনোয়ার হোসেনের নেতৃত্বে চলা এ অভিযানে জকিগঞ্জ থানার জিআর নং- ৩৮/১৪, এবং সিআর- ৪৮৮/১৬, ধারা ৪০৬/৪২০/১০৯/৩৪৮ পেনাল কোডের ওয়ারেন্টভুক্ত আসামি আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আবুল কালাম আজাদকে জকিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।









