নগরী থেকে ছিনতাই হওয়া মোবাইলসহ ছিনতাইকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ৮:৫০:৫০,অপরাহ্ন ১৫ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৩৪৬ বার পঠিতসিলেটে ছিনতাই মামলার এক আসামীকে ছিনতাই হওয়া মোবাইল ফোনসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ২ নভেম্বর ভোরে সৈয়দ আলবাব হোসেন দুলু মিয়ার মেন্দিবাগস্থ বাসায় ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। পরে তিনি বাদী হয়ে সিলেটের কোতোয়ালি মডেল থানায় ছিনতাইয়ের ঘটনায় একটি মামলা (মামলা নং-০৯, তাং-০৩/১১/২০১৯) দায়ের করেন।
পুলিশ জানায়, শুক্রবার (১৫ নভেম্বর) কোতোয়ালী থানার সহকারী পুুলিশ কমিশনার (এসি) নির্মলেন্দু চক্রবর্তী ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অনুপ চৌধুরী ফোর্সসহ হবিগঞ্জ জেলার সদর থানার মাহমুদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে এই মামলার আসামী মো. আলমগীর হোসেনকে (২২) গ্রেপ্তার করেন। মো. আলমগীর হোসেন হবিগঞ্জের চুনারুঘাট থানার গনেশপুর গ্রামের মো. চেরাগ আলীর পুত্র। বর্তমানে তারা হবিগঞ্জের সদর থানার মাহমুদাবাদ এলাকায় বসবাস করছেন।
গ্রেপ্তারের সময় আলমগীরের নিকট থেকে ছিনতাইকৃত SYMPHONY D40 সহ আরো ২টি মোবাইল সেট উদ্ধার করা হয়।









