টাইম সিলেট ডটকম’র সংবাদ কর্মীদের মাঝে আইডি কার্ড বিতরণ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:৩০:১১,অপরাহ্ন ১৬ নভেম্বর ২০১৯ | সংবাদটি ১০২৪ বার পঠিত
টাইম সিলেট ডেস্ক: সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘টাইম সিলেট ডটকম’র সংবাদ কর্মীদের মাঝে আইডি কার্ড বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেটের হাওয়া পাড়াস্থ নিউজ পোর্টালের অফিসে উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উক্ত পোর্টালের প্রধান উপদেষ্টা হলি আরবান প্রাইভেট লিমিটেড এর এমডি আলহাজ্ব দিলওয়ার হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক শাহেদ আহমেদ,নির্বাহী সম্পাদক আবুল কাশেম অফিক, প্রমুখ।
বিভিন্ন উপজেলার প্রতিনিধি হাতে নিউজ পোর্টালের আইডি কার্ড প্রদান করা হয়।









