দীর্ঘ আড়াই বছরেও উদ্বোধন হয়নি বালাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:৪৬:২৮,অপরাহ্ন ১৬ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৪৯৫ বার পঠিত
আবুল কাশেম অফিক বালাগঞ্জ থেকে:
দীর্ঘ আড়াই বছরেও উদ্বোধন হয়নি
বালাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা
কমপ্লেক্স। বালাগঞ্জ উপজেলা সদরের ডাকবাংলোর পাশেই নির্মাণ করা হয়েছে বালাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স।
দৃষ্টিনন্দন ৩ তলা বিশিষ্ট এই ভবনটি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের বাস্থবায়নে অর্থায়ন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
ভবনটি ২০১৬-১৭ অর্থবছরে অনুমোদন এবং ২০১৭ সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এর নির্মানে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬১ লাখ টাকা। ভবনের সামনের দিকটায় রয়েছে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সম্বলিত মার্বেল পাথর দ্বারা বেষ্টিত দৃষ্টি নন্দন একটি ম্যুরাল। ভবনটির ১ম ও ২য় তলায় রয়েছে বেশ কয়েকটি দোকান-কোঠা এবং ৩য় তলায় রয়েছে একটি কনফারেন্স রুম ও উপজেলার মুক্তিযোদ্ধাদের জন্য একটি অফিস রুম।
বালাগঞ্জ উপজেলা উপ সহকারী প্রকৌশলী (এলজিইডি) মোশারফ হোসাইন বলেন- ভবনটি থেকে আয়কৃত টাকা দিয়ে উপজেলার মুক্তিযোদ্ধাদের কল্যাণেই ব্যয় করা হবে।
তিনি আরো বলেন- ভবনটির কাজ প্রায় শেষ, এখন শুধু মাত্র বিদ্যুৎ সংযোগের বাকি রয়েছে। আশা করা যাচ্ছে এক মাসের মধ্যেই বিদ্যুৎ সংযোগ সহ অন্যান্য কাজ শেষ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরিত করা হবে।
দৃষ্টিনন্দন এই ভবনটিতে রয়েছে বেশ শৈল্পিকতার ছোঁয়া। নান্দনিক এই ভবনটি নির্মাণ করায় আনন্দিত হয়েছে বালাগঞ্জের মুক্তিযোদ্ধা সহ সর্বমহলের মানুষ। ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত ম্যুরালটি বালাগঞ্জবাসীকে হাতছানি দিয়ে ডাকে যুক্তি যুদ্ধ ও মুজিবীয় চেতনা বুকে লালন করার জন্য। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিকতার।
আশা করা হচ্ছে আগামী এক মাসের মধ্যেই বালাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটির শুভ সূচনা হবে।









