চরসুবিয়া জাগরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাপনী পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান দোয়া মাহফিল
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:৫২:১৫,অপরাহ্ন ১৬ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৫৫৮ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জের চরসুবিয়া জাগরণী সরকারি প্রাথমিক বিদ্যালয় সমাপনী পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা, দোয়া ও মিলাদ মাহফিল শনিবার (১৬ নভেম্বর) বালাগঞ্জ সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চরসুবিয়া জাগরণী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী আব্দুল বারীর সভাপিতত্বে ও
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোহাম্মদ সুমন মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি ফারুক মিয়া, প্রধান শিক্ষক ছায়াদ মিয়া , বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাহিমা বেগম, প্রাক্তন ছাত্র মাহমুদুল হাসান রাসেল, সমাপনী পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন একসান আহমদ ও হালিমা বেগম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষিকা আন্না দত্ত, প্রতিভা রানী দাস, সেলি রানী দাস,ফাহিমা বেগম, ইমাম আহবাব উদ্দিন চৌধরী, আব্দুল নূর, ফয়ছল আহমদ, জিলু খাঁন, মতিন মিয়া, মামুনুর রশিদ মামুন, জাহির আলী, মাসুক মিয়া, মজনু মিয়া, নিরন্ড দাস, মোতালিব আলী, সাজ্জাদ মিয়া, সাইস্তা মিয়া, মোহাম্মদ শাকির খাঁন, আল-আমিন খাঁন, রাজু, সাজনুর, সাকেল, বাপ্পন প্রমুখ।
বিদ্যালয়ের পরিচালনা কমিটি সভাপতি হাজী আব্দুল বারীর পক্ষ থেকে সমাপনী পরীক্ষার্থীদের মাঝে ১টি ফাইল,১টি কলম, ১টি এস্কেল, ১টি কাট পেন্সিল,১টি রাবার প্রদান করা হয়।









