বালাগঞ্জে ইচ্চে মতো দরদামে বিক্রি হচ্ছে পেঁয়াজ হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:৫৫:০৮,অপরাহ্ন ১৬ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৫৩৯ বার পঠিত
নেই বাজার মনিটরিং
বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারগুলিতে ব্যাবসায়ীরা তাদের ইচ্চে মতো দামে বিক্রি করছেন পেঁয়াজ।
২৪ ঘণ্টার ব্যবধানে কেজিতে প্রায়-৯০-১০০ টাকা বৃদ্ধি পেয়ে ২২০-২৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে!
ব্যবসায়ীরা যেনো দাম বৃদ্ধির প্রতিযোগিতায় নেমেছেন।
এমন পরিস্থিতিতে চরম ভোগান্তিতে পড়েছেন সকল শ্রেণি-পেশার মানুষ। নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন উপজেলাবাসী।
সরজমিনে উপজেলা সদরের বালাগঞ্জ বাজারের কয়েকটি দোকানে গিয়ে দেখা যায় প্রকারভেদে ২২০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
উপজেলার দেওয়ান বাজার, আজিজ পুর বাজার,বোয়ালজুড়ের কালীবাড়ি বাজার, বোয়ালজুড় বাজার, সহ উপজেলার অন্যান্য বাজার প্রায় একি দামে বিক্রির খবর পাওয়া গেছে।
উপজেলার কয়েকটি দোকানে ব্যাবসা প্রতিষ্ঠানে পণ্যে তালিকায় পেঁয়াজের মূল্য লেখা থাকলেও অধিকাংশ দোকানের পণ্যের তালিকায় পেঁয়াজের মূল্য লেখা পাওয়া যায়নি।
ক্রেতাদের অভিযোগ বাজার মনিটরিং বা
উপজেলা প্রশাসনের সঠিক নজরদারির অভাবকে সুযোগ হিসাবে কাজে লাগাচ্ছেন ব্যবসায়ীরা।
ফলে ব্যবসায়ীরা ইচ্ছেমতো দর দামে পেঁয়াজ বিক্রি করছেন। এমন পরিস্থিতির চরম ভোগান্তিতে পড়েছেন সকল শ্রেণি-পেশার মানুষ। অনেকে পিয়াজ খাওয়া ছেড়েও দিয়েছেন।
এব্যাপারে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাকিব
বলেন, অতিরিক্ত মূল্যে বিক্রি করার কোনো বিধান নেই।
তবে সিলেটের সিলেটে পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে আমাদের স্থানীয় বাজারে
বৃদ্ধি পেয়েছে, বাজার মনিটরিং রয়েছে।









