বিশ্বনাথে কলেজ ছাত্রদল সভাপতির ওপর হামলা, আটক ৫
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:৫৩:২০,অপরাহ্ন ১৭ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৫০৩ বার পঠিত
সন্ধ্যায় দু’পক্ষে পাল্টাপাল্টি মিছিল
বিশ্বনাথ প্রতিনিধি:বিশ্বনাথে সরকারি কলেজ ছাত্রদল সভাপতি রাসেল আহমদের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ রবিবার সন্ধ্যায় উপজেলা শহরের পুরানবাজারস্থ একটি মোবাইল ফোনের দেকোনে এ ঘটনা ঘটে। জানাগেছে, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলয়ের স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ আলী শিপলু ও ছাত্রদল নেতা ইমরান আহমদ টিটু কলেজ ছাত্রদল সভাপতি রাসেলের ওপর হামলা করে। হামলার পর রাসেল আহমদ গ্রুপের নেতারা সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর বিরুদ্ধে উপজেলা শহরে জুতা মিছিল বের করে। এমন খবরে সুহেল আহমদ চৌধুরী বলয়ের নেতারা পাল্টা মিছিল বের করে। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের ৫ নেতাকমরইকে আটক করেছে। থানার ওসি শামীম মুসা বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে। আটক কৃতরা হলেন,;বিএনপি নেতা জয়নাল আবেদীন,নেতারা হলেন ছাত্রদল নেতা ইমরান আহমদ টিটু, স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ আলী শিপলু, বাবুল মিয়া,জুনাব আলী।









