বালাগঞ্জে লবণের দাম বাড়া নিয়ে গুজব!
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:০৮:৩৫,অপরাহ্ন ১৯ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৭৪৬ বার পঠিত
উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক বাজার মনিটরিং
নিজেস্ব প্রতিবেদক: বালাগঞ্জে লবণের দাম বাড়া নিয়ে উপজেলার সর্বত্রই গুজব ছড়িয়ে পড়ে। যার ফলে উপজেলার অনেক বাজারে লবণের জন্য সবধরনের ক্রেতারা হুমড়ি খেয়ে লবণ কিনতে দেখাগেছে। অনেকেই অতিরিক্ত দাম দিয়ে লবণ কিনতে দেখা গেছে। বাস্তবে লবণের দাম না বাড়লেও লবণ নিয়ে সাধারণ মানুষের মধ্যে দাম বাড়ার গুজব ছড়িয়ে পড়ে। লবণ বেশি দামে বিক্রির খবর শোনে সোমবার রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাকিব তাৎক্ষণিকভাবে বাজার মনিটরিংয়ে নামেন। এছাড়া লবণের দাম বাড়া নিয়ে গুজবে কান না দিতে দেওয়ার বাজার ইউনিয়নের মুরার বাজারে মাইকিং করে গুজবে কান না দেওয়ার আহবান জানান। দেশের সব জায়গায় লবণের প্রচুর মজুদ আছে। কেউ এক/আধা কেজির উপর লবণ না কিনতে গ্রাহকদের কাছে তারা আহবান জানিয়েছেন। নির্ধারিত দামের চায়ে অতিরিক্ত টাকা নিলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন।









