সাংবাদিক সুজাদের পিতার মৃত্যুতে মুহাম্মদ দিলওয়ার হোসাইনের শোক
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৪:৪৯:৪৭,অপরাহ্ন ১৯ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৫৯৮ বার পঠিতসিলেট প্রেসক্লাব সদস্য ও বেসরকারি টেলিভিশন আরটিভির সিলেট প্রতিনিধি সাংবাদিক হোসাইন আহমদ সুজাদের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক মুহাম্মদ দিলওয়ার হোসাইন।
এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
মঙ্গলবার ভোরে সাংবাদিক সুজাদের পিতা জকিগঞ্জের প্রবীন দলিল লেখক ও বিশিষ্ট ব্যক্তি আব্দুস শাকুর (৬৫) মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।
মৃত্যুকালে তিনি সাত পুত্র ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মঙ্গলবার বাদ আসর জকিগঞ্জ উপজেলার কসকনকপুর খোজারমহল্লা গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
তিনি কিছু দিন আগে মস্তিস্কে রক্তক্ষরণজনিত রোগে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া তিনি দীর্ঘ দিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন।









