logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. শীর্ষ সংবাদ

সিলেটে পুলিশের অভিযানে ২৭৯ টি ভারতীয় মোবাইলসহ গ্রেপ্তার ৪

টাইম সিলেট

প্রকাশিত হয়েছে : ৭:১৮:৪৫,অপরাহ্ন ২০ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৫০৮ বার পঠিত

সিলেট নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আসা ২৭৯ টি এন্ড্রয়েড ফোনসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় দুটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় এসএমপি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ নভেম্বর শনিবার শহরতলী তেমুখী বাইপাস এলাকা থেকে নাম্বার বিহীন একটি প্রাইভেট কার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে এসএমপির জালালাবাদ থানার পুলিশ। পরে তল্লাশি করে গাড়ীটিতে কিছু না পেয়ে গাড়িটি সম্পর্কে জানতে ও মালিককে খুঁজে বের করতে অনুসন্ধানে নামে পুলিশ।

অনুসন্ধানে তারা জানতে পারেন, তেমুখী বাইপাস এলাকা থেকে নাম্বার বিহীন যে প্রাইভেট কারটি পুলিশ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে সেটির পিছনে করে ভারত থেকে বাংলাদেশে চোরাই পথে অবৈধ ভাবে আসা বিভিন্ন কোম্পানির এন্ড্রয়েড মোবাইল ছিল। চোরাকারবারিরা যখন মোবাইল সেটগুলো এয়ারপোর্ট রোডের বাইপাস এলাকা থেকে নিয়ে শহরের দিকে আসতে শুরু করে, তখন তাদের পিছনে পিছনে অপরিচিত কয়েকজনকে মোটরসাইকেল যোগে আসতে দেখে। পরে তারা ভাবে যে পুলিশ হয়তো তাদের পিছু নিয়েছে। পরে তারা গাড়িটি দ্রুততার সাথে চালিয়ে নিয়ে এসে নগরীর সাগরদিঘীর পাড়স্থ ফিজা ফ্যাক্টরির সামনে ফেলে রেখে চলে যায়।

এর পর মোটরসাইকেল যোগে একজন ও আরও ৩/৪ জন সেখানে এসে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছে বলে এলাকার বাজার কমিটিকে জানিয়ে গাড়িটি তেমুখী বাইপাস সড়কের কাছে নিয়ে গিয়ে রাস্তার পাশে দাঁড় করিয়ে গাড়ীর পিছনের অংশের খালি জায়গায় থাকা কিছু অবৈধ মালামাল বের করে এনে অন্য একটি প্রাইভেট কারে করে নিয়ে যায় এবং তেমুখী বাইপাস এলাকা থেকে নাম্বার বিহীন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া প্রাইভেট কারটি রাস্তার পাশেই ফেলে রেখে সিলেট শহরের দিকে চলে যায়।

পরে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার (উত্তর) শেখ আজবাহার আলী (পিপিএম) এর নেতৃত্বে গত রোববার (১৭ নভেম্বর) ও মঙ্গলবার (১৯ নভেম্বর) নগরীর বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে ২৭৯ টি এন্ড্রয়েড ফোন উদ্ধার ও চারজনকে আটক করা হয়। একইসাথে এ ঘটনায় দুটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃতরা হল, নগরীর পশ্চিম শাহী ঈদগাহ এলাকার মোশারফ হোসেন খান (৩৮), নগরীর দক্ষিণ সুরমার কায়স্তরাইল এলাকার জাহাঙ্গীর হোসেন (৩৪), নগরীর কাজীটুলার মক্তবগলি এলাকার ফারুক মিয়া (৩৬) ও জহিরুল ইসলাম সোহাগ (৩৯)।

সিলেট মহানগর পুলিশ (এসএমপি) জানায়, এ চারজনকে আটকের পর তাদের কাছ থেকে উদ্ধারকৃত ভারতে ব্যবহৃত বিভিন্ন কোম্পানির ২৭৯ টি চোরাইকৃত এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪১ লাখ ৮৫ হাজার টাকা এবং জব্দকৃত ২টি প্রাইভেট কার ও ১টি মোটরসাইকেলের যার আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইন ২৫-বি এবং দ্রুত বিচার আইনে পৃথক ২টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় এসএমপি।

শীর্ষ সংবাদ এর আরও খবর
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার

৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার

২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার

২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২

সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা

হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

সর্বশেষ সংবাদ
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top