logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. সিলেট

সন্ত্রাসী চক্রের কার্যকলাপে অতিষ্ঠ আখালিয়ার নোয়াপাড়াবাসী

টাইম ডেস্ক

প্রকাশিত হয়েছে : ৭:৩৭:১০,অপরাহ্ন ২০ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৩৬৬ বার পঠিত

সিলেট নগরীর আখালিয়ার নোয়াপাড়াবাসী চিহ্নিত সন্ত্রাসী রাজন-সুমন চক্রের ‘যন্ত্রণায়’ অতিষ্ঠ। এদের বিরুদ্ধে পুলিশ এ্যাসল্টসহ একাধিক মামলাও রয়েছে। তারা ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, লুটপাটসহ ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সম্প্রতি চাঁদা না পেয়ে ওই এলাকার শাওন ও জুনেদের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে এ চক্রের সদস্যরা। এ ঘটনার পর তাদের বিরুদ্ধে একটি মামলাও দায়ের হয়েছে। তবে হামলাকারী সন্ত্রাসীরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এমতাবস্থায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সন্ত্রাসী চক্রের সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানিয়েছেন আহত জুনেদ আহমদের পিতা নোয়াপাড়ার বন্ধন এ/১২ এর বাসিন্দা বশির মিয়া।

বুধবার (২০ নভেম্বর) সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি লিখিত বক্তব্যে বলেন, ‘রাজন-সুমন চক্রের সদস্যরা আগে বিএনপির কতিপয় ক্যাডার নেতার ছত্রছায়ায় সন্ত্রাসী কর্মকান্ড করত। আর এখন তারা আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট করে এলাকায় মূর্তিমান আতঙ্ক হিসেবে নিজেদের প্রকাশ করছে। এতকিছু করার পরও তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’
তিনি বলেন, গত ১১ নভেম্বর রাতে তার ছেলে জুনেদ আহমদ ও একই এলাকার শাওন আহমদের উপর সন্ত্রাসী হামলা চালায় সুমন মিয়া, ইমন আহমদ, শাকিল আহমদ, শাকিব, রিপন, তানভীর, হাসান, মুন্না, কালাশাহ, রুম্মান, ইউছুফ আহমদ, হানিফ, মারুফ আহমদ ও জনিসহ অজ্ঞাতনামা আরো ৮/১০ জন। হামলাকারীরা সকলেই রাজন-সুমন চক্রের সদস্য। তাদের হামলায় দুজনেই মারাত্মক আহত হয়। এখনো আশঙ্কাজনক অবস্থায় তারা ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

ঘটনার পরদিন বিভিন্ন পত্রপত্রিকায় এই সন্ত্রাসী হামলার সংবাদ প্রকাশিত হয়েছে। এ ঘটনায় আহত জুনেদের ভাই খালেদ হোসেন বাদি হয়ে জালালাবাদ থানায় উপরোক্ত সন্ত্রাসীদের আসামি করে মামলা দায়ের করেন। মামলা নং ১০, তারিখ ১২/১১/১৯। মামলায় ১৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৮/১০ জনকে আসামি করা হয়। কিন্তু এখন পর্যন্ত কোনো আসামিকে পুলিশ গ্রেপ্তার করেনি।
তিনি বলেন, ‘আহত শাওন আহমদের পরিবার নোয়াপাড়া এলাকায় নতুন বাড়ি করে এসেছে। এজন্য তাদের কাছে নোয়াপাড়ার বাবু মিয়ার পুত্র রাজন ও সুমন চাঁদা চেয়েছিল। তাদের দাবিকৃত চাঁদা না পাওয়ায় তারা পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালায়। আমার ছেলে যেহেতু শাওনের সাথে সব সময় চলাফেরা করে তাই তারা তাকেও টার্গেট করে। ওইদিনের হামলা মূলত চাঁদা না দেওয়ার কারণেই।’
তিনি অভিযোগ করে বলেন, ‘বর্তমানে রাজন কারাগারে রয়েছে। সুমনও জেল খেটেছে। তবুও তাদের অপরাধ কর্মকান্ড থেমে নেই। আইনের ফাঁকফোঁকরে বেরিয়ে এসে তারা আরো বেপরোয়া হয়ে ওঠে। তাদের সন্ত্রাসী কর্মকান্ডে আমরা এলাকাবাসী অতিষ্ঠ। প্রায়ই সন্ধ্যার পর পরই আখালিয়া থেকে নয়াবাজার এবং নয়াবাজার থেকে আখালিয়াগামি টমটম যাত্রীদের গতিরোধ করে তারা ছিনতাই করে যাচ্ছে। এলাকায় মাদকের বিস্তার ঘটাচ্ছে তারা।’

তিনি সন্ত্রাসী রাজন-সুমন সহোদর চক্রের হাত থেকে এলাকাবাসীকে মুক্তি দিতে সংশ্লিষ্ট সকল মহলের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ফারুক মিয়া, এডভোকেট কিবরিয়া, মাহবুব, কয়েছ আহমদ, হাফিজ উদ্দিন, সামসউদ্দিন, আব্দুল আহাদ, সিদ্দেক আলী, মাসুক মিয়া, আব্দুল হাফিজ, আজাদ, আব্দুল আহাদ, আব্দুল মালেক, রুহিন, রকি প্রমুখ।

সিলেট এর আরও খবর
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের

বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ

রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক

রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক

সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ

সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন

সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!

সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!

সর্বশেষ সংবাদ

৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top