রায়হান আহমেদকে বালাগঞ্জ আল হেরা আইডিয়াল একাডেমির পক্ষ থেকে সংবর্ধনা
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:২৮:২০,অপরাহ্ন ২০ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৫৪৭ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:আল-ফোরকান ফাউন্ডেশন বিশ্বনাথ ও আইডিয়াল এসোসিয়েশন বার্সলোনা স্পেন এসোসিয়েশন বিশ্বনাথের প্রেসিডেন্ট, দারুল উলুম তাহিরপুর বার্সলোনা স্পেনের প্রিন্সিপাল, বালাগঞ্জ আলহেরা আইডিয়াল একাডেমির পরিচালক এইচ এম রায়হান আহমেদকে বালাগঞ্জ আলহেরা আইডিয়াল একাডেমির পক্ষ থেকে এক সম্বর্ধনা প্রদান করা হয়।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে একাডেমির অফিস রুমে এ সম্বর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিতি ছিলেন একাডেমির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও বালাগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাও. সৈয়দ আলী আসগর।
একাডেমির প্রিন্সিপাল মাও. আশিকুর রহমান, একাডেমির পরিচালনা পরিষদের সহকারী ব্যাপস্থাপনা পরিচালক হুসাইন আহমদ মিসবাহ, পরিচালক সাংবাদিক আবুল কাশেম অফিক, সাংবাদিক আনহার বিন সাইদ, একাডেমির শিক্ষক-শিক্ষিকা, ছাত্র ছাত্রী ও অভিভাবক বৃন্দ।









