সিলেটে সাবেক ছাত্রলীগ নেতা হিরন মাহমুদ নিপু গ্রেপ্তার

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৭:৪৪:৪৩,অপরাহ্ন ২১ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৩৪৭ বার পঠিতসিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরন মাহমুদ নিপুকে গ্রেপ্তারকরেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব)।
মঙ্গলবার ( ১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর বালুচর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান সংবাদমাধ্যমকে বলেন, নিপুর বিরুদ্ধে ৪টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। এসব মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
নিপুর বড়ভাই শাহ আব্দুল ওয়াদুদ দুলু জানান, টুলটিকর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবুল মিয়ার বাসা থেকে আমার ভাই নিপুকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধরে নিয়ে গেছেন।
তিনি আরও জানান, নিপুর বিরুদ্ধে দায়ের করা সবকটি মামলায় সে জামিনে রয়েছে।
হিরন মাহমুদ নিপুর বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। বালুচর-টিলাগড় এলাকায় নিজস্ব বাহিনী দিয়ে নিপু এসব অপরাধ করে বেড়ান বলে অভিযোগ।









