দেওয়ান ফরিদ গাজীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৭:৫৬:৫০,অপরাহ্ন ২১ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৩৪৩ বার পঠিতবৃহত্তর সিলেট আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সংগঠক মহান মুক্তিযুদ্ধের উত্তর পৃর্বাঞ্চলীয় রণাঙ্গনে ৪ ও ৫নং সেক্টরের বেসামরিক উপদেস্টা প্রশাসনিক চেয়ারম্যান, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও সাবেক মন্ত্রী জননেতা দেওয়ান ফরিদ গাজীর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জয়বাংলা সাংস্কৃতিক পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে বুধবার ( ২০ নভেম্বর) বাদ এশা শাহজালাল (র) দরগাহ মাজার প্রাঙ্গনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মহানগর আওয়ামীলীগের উপদেস্টা সালাই বকস সালাই, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিঠু মোহন দেব, কেন্দ্রীয় সমাজ সেবা সম্পাদক বদরুল আমিন,১১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম বদরু, জয় বাংলা সাংস্কৃতিক পরিষদ মহনগর শাখার সভাপতি সাজ্জাদ হোসেন, মাসুদ আহমেদ, বালাগঞ্জ তাজপুর আওয়ামীলীগ নেতা আব্দুল আহাদ, মকসুদ আহমদ, রুমেল আহমদ, কাজল আহমদ, আলআমিন প্রমুখ।









