নগরীর সোবহানীঘাট থেকে চোরাইকৃত মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:২৬:২৩,অপরাহ্ন ২২ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৪২৫ বার পঠিতসিলেট নগরীর সোবহানীঘাট থেকে চোরাইকৃত মোটরসাইকেলসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম মিঞার দিক নির্দেশনায় এসআই বিষ্ণুপদ রায় এর নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ থানাধীন ফুলসাইন্দ ফকিটিলা এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া (১২৫ সিসি ডিসকভার) মোটর সাইকেলসহ চিহ্নিত ওই দুই মোটর সাইকেল চোরকে আটক করে।
আটককৃতরা হল, গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ (ফকিটিলা) এলাকার শরফ উদ্দিনের ছেলে রাহাত তালুকদার মুন্না (২১) ও একই গ্রামের মৃত সেলিম উদ্দিনের ছেলে আদনান হানিফ (২২)। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।









