রশিদ হোমিও চিকিৎসালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:৫৬:১৮,অপরাহ্ন ২৩ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৩৪৯ বার পঠিতবাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ সিলেট (বাহোপ) শাখার উদ্যোগে সাধারণ মানুষের জন্য ফ্রি হোমিও মেডিকেল ক্যাম্প গত ২২ শুক্রবার বিকেল ৪ টায় ১০ টাকা টিকিটের মাধ্যমে সিলেট সদর উপজেলার টুকেরবাজার স্কুল মার্কেটের রশিদ হোমিও চিকিৎসালয়ে ফ্রি হোমিওপ্যাথিক ঔষধ সহ চিকিৎসা সেবা শুরু হয়েছে।
বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ সিলেটের সভাপতি ডাঃ বীরেন্দ্র চন্দ্র দেব ও সাধারণ সম্পাদক ডাঃ এ এ এম সিহাব উদ্দিনের নেতৃত্বে শতাধিক রোগীকে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন বাহোপ সিলেটের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দিলীপ কুমার দাস, অর্থ সম্পাদক ডাঃ গোপিকা রঞ্জন চক্রবর্তী, ডাঃ পলি রানী মজুমদার, আইন উপদেষ্টা রোটারিয়ান এম শহিদুল ইসলাম, ডঃ কাজী রিয়াজ উদ্দিন, ডাঃ সুনিল দাস, ডাঃ করুনা তালুকদার, পিন্টু তালুকদার, সমর বিশ্বাস, চম্পা রানী বিশ্বাস, তাহের, সুজন, আবু তইয়ব, সার্বিক সহযোগিতায় টুকের বাজার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহি উদ্দিন, স্বপ্নছোঁয়া সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক গাউছুল আলম শিপু, যুবলীগ নেতা জাবেদ আহমদ প্রমূখ।
উলেখ্য, বাহোপ সিলেটের সাধারণ সম্পাদক ডাঃ এ.এ.এম সিহাব উদ্দিন জানান প্রতি ইংরেজি মাসের ২য় ও ৪র্থ শুক্রবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফ্রি হোমিওপ্যাথিক ঔষধ সহ চিকিৎসা সেবা দেয়া হবে। বিজ্ঞপ্তি









