সম্মেলন সফল করতে দলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে….মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি
দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০:০১:০১,অপরাহ্ন ২৩ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৩৭০ বার পঠিতসিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, সিলেট-৩ আসনের এম,পি মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের আগামী ২৫ নভেম্বরের সম্মেলন সফল করতে দলীয় নেতা কর্মীদের দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। সম্মেলনের মাধ্যমে দলের কার্যক্রম আরো সুদৃঢ় হবে তাই দলীয় নেতাকর্মী ও কাউন্সিলরবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানান।
এম,পি মাহমুদ উস সামাদ চৌধুরী শুক্রবার ( ২২ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ সুরমার টেকনিক্যাল রোডস্থ আল সামসি কমিউনিটি সেন্টারে সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক হাজি ফারুক আহমেদ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব হাজী রইছ আলী ও উপ কমিটির অর্থ বিষয়ক আহবায়ক এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীরের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল আলম, হাজী চুনু মিয়া, আব্দুস সালাম, রাজ্জাক হোসেন, সায়েদ হোসেন, ফজলুল করিম হেলাল, আলী রেজা, আব্দুর রব, ফখরুল ইসলাম সাইস্থা, কামাল উদ্দিন রাসেল, তাহসিন আহমদ দিপু, পংকি মিয়া, বুরহান উদ্দিন, জামাল উদ্দিন, রফিকুল ইসলাম, বশির মিয়া, হাজি আতিকুর রহমান, গৌছ মিয়া, শাহনুর মিয়া, মহিউদ্দিন, আক্তার হোসেন, আতিক রহমান, আতিকুল হক,বুলবুল আহমদ, মুহিত হোসেন, আব্দুল মুমিন,জবরুল ইসলাম, আনোয়ার আলী, আবুল হোসেন, আব্দুল বাসিত রানা, নুরুল ইসলাম, আশিক আলী, সারওয়ার আলম মিতুন, সদরুল ইসলাম।
এর পুর্বে সম্মেলনের স্থান কুচাই ইসরাব আলী স্কুল এন্ড কলেজ মাঠ দলীয় নেতা-কর্মীদের নিয়ে পরিদর্শন করেন, মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি। বিজ্ঞপ্তি









