বালাগঞ্জ উপজেলা আ’লীগের পুনরায় সাংগঠনিক সম্পাদক হলেন কামাল আহমদ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:৩৩:৪৫,অপরাহ্ন ২৩ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৫১১ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:প্রায় ১৬ বছর পর বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠিত হয়।
গত ২০ (নভেম্বর) সিলেট জেলা নির্বাহী কমিটির সভায় এই কমিটির অনুমোদন দেয়া হয়। নবগঠিত বালাগঞ্জ উপজেলা কমিটিতে সাংগঠনিক সম্পাদকের পূনরায় দায়িত্ব পেয়েছেন পূর্বগৌরীপুর ইউনিয়নের কৃতিসন্তান, বালাগঞ্জ উপজেলার আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: কামাল আহমদ।
তাঁর পিতা মরহুম লেছু মিয়া পূর্বগৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।
তিনি পূর্বগৌরীপুর ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান মরহুম ইরফান আলীর নাতি।
পূর্ব গৌরীপুর ইউনিয়নের মৈশাসী অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ২০১০ সাল থেকে এ পর্যন্ত দায়িত্ব পালন করে আসছেন।
এবং বালাগঞ্জ উপজেলা ইউ সি সি এ লিমিটেড ২০১২ সাল থেকে পরিচালক হিসাবে কাজ করে যাচ্ছেন।
তাঁর প্রাথমিক শিক্ষা, মৈশাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক শিক্ষা শেষ করে স্থানীয় মাদ্রাসায় ভর্তি হন। সেখানে আলিয়া দুওম পর্যন্ত অধ্যয়ন করে সিলেট ভার্থখলা মাদ্রাসায় ভর্তি হয়ে দাওরা হাদিসে (টাইটেল) উত্তীর্ণ হন।
কওমী মাদ্রাসায় লেখা পড়ার পাশাপাশি আলিয়া মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পরীক্ষায় অংশ গ্রহণ করেন।
এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্ব পালনের পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন।
তিনি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও সুপরামর্শ চেয়েছেন।









