বিশ্বনাথে একাধিক ডাকাতি মামলার পলাতক আসামী কুখ্যাত বাবুল ডাকাত গ্রেপ্তার
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:৩৫:৪৩,অপরাহ্ন ২৩ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৪৭০ বার পঠিত
বিশ্বনাথ প্রতিনিধি:বিশ্বনাথে একাধিক ডাকাতি মামলার পলাতক আসামী কুখ্যাত ডাকাত বাবুল খা (৩৮) কে গ্রেপ্তার করেছে বিশ্বনাথ থানা পুলিশ।
শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিত্বে থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ বাবুলকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারী পরোয়ানা জারির পর থেকে ডাকাত বাবুল পলাতক ছিল।
গ্রেপ্তারকৃত বাবুল ডাকাত উপজেলার রামপাশা ইউনিয়নের বৈরাগীগাঁও গ্রামের হাছন খার পুত্র।
বাবুলের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় থাকা একাধিক ডাকাতি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারি রয়েছে।
ডাকাত বাবুল খাকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, বাবুল একজন কুখ্যাত ডাকাত। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। আর এসব মামলায় গ্রেপ্তারী পরোয়ানাও জারি রয়েছে।









