ফতেপুর হাজী মদরিস আলী উচ্চ বিদ্যালয় এমপিও ভুক্তি হওয়ায় দোয়া মাহফিল
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:৫৫:৫০,অপরাহ্ন ২৪ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৫৫৬ বার পঠিত
গোয়াইনঘাট প্রতিনিধি:সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের হাজী মদরিস আলী উচ্চ বিদ্যালয় এমপিও ভূক্তি হওয়ায় শোকরানাও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল ২৩ নভেম্বর শনিবার দুপুর ২টায় স্কুল কমিঠির উদ্যোগে এ শোকরানা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে মাষ্টার কুতুব উদ্দিন ও মাষ্টার এনামুল হকের যৌথ পরিচালনায়প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, বিশেষ অতিথি ডাঃ আসলাম উদ্দিন, সাবেক চেয়ারম্যান নুরুল হাসান চৌঃ, সাবেক চেয়ারম্যান ইসমাইল আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন, স্কুলের প্রতিষ্টাতা প্রধান শিক্ষক মাষ্টার মুসাব্বির আলী, মাষ্টার নুরুল ইসলাম, মাষ্টার নজরুল ইসলান, হেলাল উদ্দিন, মোঃ ইসা মিয়া মেম্বার, মাষ্টার মনিরুজ্জামান মনির, ডাঃ আব্দুল হামিদ, এখলাছুর রহমান মেম্বার,বদরুল মেম্বার, হাসান আহমদ হুসাইন আহমদ প্রমুখ।
বিদ্যালয়টি এমপিও ভূক্তি হওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাছিনা ও শিক্ষামন্ত্রী ড.দীপু মনিকে ধন্যবাদ জানান।
পাশাপাশি সিলেট ৪ আসনের মাননীয় সংসদ সদস্য বর্তমান সরকারের মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জননেতা ইমরান আহমদ এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন ফতেপুর তিন মৌজা ও মাদ্রাসা মসজিদের ইমাম মাওঃ ফারুক আহমদ দারুল হাদিস ফতেপুর মাদ্রাসার মুহতামীম মাওঃ শাহজাহান সাহেব।
উল্ল্যেখ্য,গত ২৩ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাছিনা দেশের প্রায় ২৭৩০টি নন এমপিও শিক্ষা প্রতিষ্টানকে একযুগে এমপিও ভূক্তি করার ঘোষনা করেন। যার মধ্যে গোয়াইনঘাট উপজেলার এটি সহ মোট ১৫টি শিক্ষা প্রতিষ্টানকে এমপিও ভূক্ত হয়।









