খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্টিত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:৪৩:৪৪,অপরাহ্ন ২৮ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৪৬৭ বার পঠিত
গোয়াইনঘাট প্রতিনিধি:
খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে বৃ্হস্পতিবার (২৮নভেম্বর) দুপুর ২ঘটিকার মরহুম হাফিজ আব্দুল হাকিম ভিলায় নির্বাহী সভা অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি জনাব কাজী মাওলানা শরীফ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব মাওলানা আখলাকুল আম্বিয়ার পরিচালনায় সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা আদিলুর রহমান
বক্তব্য রাখেন শাখা সভাপতি কাজি মাওঃ শরিফ উদ্দিন, আখলাকুল আম্বিয়া সহ সেক্রেটারি মাওঃ আব্দুর রাজ্জাক, মাওঃ দেলওয়ার হুসেন সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ চৌঃ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওঃ ওয়াছির আলী, রুহুল আমীন শিকদার, ফখরুল আমীন, রুহুল আমীন প্রমুখ।
উক্ত সভায় কেন্দ্রীয় সাধারণ পরিষদের ১০ অধিবেশন সফলের লক্ষ্যে শাখার করনীয় নির্ধারন ও সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী সফলের লক্ষে বিভিন্ন প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়।









