সিলেটের শাহী ঈদগাহ নামাজের স্থানে সিনেমার শুটিং!
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৪:৪১:০৮,অপরাহ্ন ২৯ নভেম্বর ২০১৯ | সংবাদটি ১০৫১ বার পঠিতসামাজিক যোগাযোগে প্রতিবাদে ঝড়
টাইম সিলেট ডেস্ক:
পুণ্যভূমি সিলেটের মাটিতে পবিত্র শাহী ঈদগাহ ময়দানের নামাজের যায়গাতে গতকাল সিয়াম ও বিদ্যা সিনহা মিম এর সিনেমার গানের শুটিং হয়েছে!
যেখানে নামাজের সিজদাহ হয় সেখানেই সিনেমার দৃশ্যধারণ। একজন মুসলমান হিসেবে কিভাবে এগুলা মানতে পারি?
শাহী ঈদগাহ এর মুসলমানদের ঈমান কি এতই দুর্বল! চোখের সামনে এত বড় একটি ঘটনা হয়ে গেল অথচ কোন প্রতিবাদ হলো না ?
শাহী ঈদগাহ ময়দানের কমিটি কোথায় ?
স্থানীয় প্রশাসনের নীরব ভুমিকা সহ নানান প্রশ্নে বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ ফেসবুক সহ সামাজিক যোগাযোগের মাধ্যমে সোচ্চার হতে দেখা যায়।
সুশীল সমাজের লোকজন তাদের টাইমলাইনে এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এই কাজের জন্যে যারা জড়িত তাদের দ্রুত শাস্তির ব্যাবস্থা নেয়ার ব্যাপারে আহবান জানান।









