সিলেটে বিজয়ের মাস বরণে জেলা প্রশাসনের বর্ণাঢ্য শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ৯:২৬:৪৩,অপরাহ্ন ০১ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৪৯৫ বার পঠিতসিলেটে বিজয়ের মাস বরণে জেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। পহেলা ডিসেম্বর রোববার সকাল ১০টায় শোভাযাত্রার র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান পিএএ এবং জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা সদর উদ্দিন আহমদ, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিত সিংহ, মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ, আব্দুল খালিক, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট চেম্বারের সভাপতি এ টি এম শোয়েব, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ সেলিম, সদস্য বিজিত চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসলাম উদ্দিনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।









