ফেঞ্চুগঞ্জে ৪ জুয়াড়ি আটক

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:৪৬:৪৫,অপরাহ্ন ০২ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৪১৬ বার পঠিতসিলেটে অভিযান চালিয়ে চারজন জুয়াড়িকে আটক করেছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ। রবিবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় ফেঞ্চুগঞ্জ নয়াবাজারের মাহাবুবের স” মিলের অফিস কক্ষ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল, ফেঞ্চুগঞ্জ ফরিদপুর গ্রামের মৃত শাহ গোলাম রব্বানীর ছেলে শাহ দুলাল মিয়া (৫২) একই গ্রামের মৃত গোপিকা রঞ্জন দাসের ছেলে গোবিন্দ দাস (৫৫), আহমেদ আলীর ছেলে শামিম আহমেদ (৫০) ও নিজামপুর গ্রামের মৃত মোজাম্মেল আলীর ছেলে চান মিয়া (৫০)।
বিষয়টি নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, আটককৃতদের কাছ থেকে তাস, নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধিন বলে জানান তিনি।









