logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. শীর্ষ সংবাদ

অপরিকল্পিত উন্নয়নকাজ: নয়াসড়কে রাস্তার উপর মসজিদের মিনার ভেঙ্গে আহত ২

টাইম সিলেট

প্রকাশিত হয়েছে : ১০:৩৩:১৬,অপরাহ্ন ০২ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৪৭৭ বার পঠিত

সিলেট নগরীর নয়াসড়ক জামে মসজিদের মিনার অপরিকল্পিতভাবে ভাঙ্গার কারণে তা ধসে পড়ে। এ ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। আহত এক জনের নাম মোস্তাক আহমেদ (৩৫) এবং তাৎক্ষনিক অপর আহতের নাম ও পরিচয় পাওয়া যায়নি। এতে একটি মোটরসাইকেল ভেঙ্গে গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

জানা যায়, সিলেট সিটি করপোরেশনের সহযোগিতায় ও নয়াসড়ক পঞ্চায়েত কমিটির উদ্যোগে নয়াসড়ক জামে মসজিদের পুনর্নির্মাণ কাজ চলছে। এর অংশ হিসেবে সোমবার (২ ডিসেম্বর) সকালে মসজিদের মিনার ভাঙার কাজ শুরু হয়। তবে মিনারটি ভাঙার আগে নেওয়া হয়নি কোনো নিরাপত্তা ব্যবস্থা। সড়কের যান চলাচল স্বাভাবিক রেখেই শুরু হয় ভাঙার কাজ। তাও উপর থেকে না ভেঙে নিচ থেকে ভাঙা শুরু করে শ্রমিকরা।

ভাঙার একপর্যায়ে পুরো মিনারটি ভেঙে হুড়মুড়িয়ে পড়ে সড়কের উপর। এতে পার্শ্ববর্তী একটি বৈদ্যুতিক খুঁটিও হেলে পড়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে নগরীর বিদ্যুৎ ব্যবস্থা।

তবে প্রত্যক্ষদর্শীরা মনে করছেন অপরিকল্পিত কাজের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। উঁচু মিনার ভাঙার কাজ শুরুর আগে সড়কের যান চলাচল নিয়ন্ত্রণ করা, সড়কে যাতে মিনারের ইট সুরকি ছড়িয়ে না পড়ে সে জন্য প্রতিরক্ষা ব্যবস্থা রাখা এবং উপরের অংশ থেকে মিনার ভাঙার কাজ শুরু করা প্রয়োজন ছিলো বলে মনে করেন তারা।

সিলেট কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মিঞাও অপরিকল্পিত কাজের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে করেন। তিনি বলেন, এসকেবেটর চালক কোনো ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা না নিয়েই কাজ শুরু করেন। পুলিশকেও বিষয়টি অবগত করা হয়নি। তার ভুলের কারণে এমন ঘটনা ঘটেছে। এ কারণে তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

বিদ্যুৎ বিতরণ বিভাগ সিলেটের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার দে সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, সিটি করপোরেশনের একটা ভূমিকম্প ঘটিয়ে ফেলছে। তাদের পরিকল্পনাহীন কাজে আমরা বিপদে পড়েছি। অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ঝামেলা করলো সিটি করপোরেশন অথচ বিদ্যুৎ না পেয়ে লোকজন এখন আমাদের গালি দিচ্ছে।

দুর্ঘটনার সময় ঘটনাস্থলে থাকা একাধিক এলাকাবাসী সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, রোববার কয়েকজন ভাঙারি শ্রমিক (স্থাপনা ভাঙার কাজ করা শ্রমিক) মসজিদের মিনার ভাঙার কাজ পেতে এখানে আসেন। তারা মিনারের উপর থেকে ভেঙে-ভেঙে নিচে নামবেন বলে তাদের পরিকল্পনার কথা জানায়। কিন্তু মসজিদ কমিটি তাদের সেই প্রস্তাবে রাজি হননি।

এলাকাবাসীর অভিযোগ, সোমবার সকালে সিটি করপোরেশনের কয়েকজন কর্মী মসজিদের মিনার ভাঙার কাজ শুরু করেন। তারা মিনারের মাঝামাঝি অংশে এসকেবেটর দিয়ে ভাঙার কাজ শুরু করলে এক পর্যায়ে মিনারটি ভেঙে রাস্তায় গিয়ে পড়ে। অপরিকল্পিতভাবে কাজ করা ও তাড়াহুড়ো করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করেন তারা।

এ ব্যাপারে তাৎক্ষণিক ভাবে নয়াসড়ক পঞ্চায়েত কমিটির কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, এই ঘটনায় কারো গাফিলতি থাকলে তা খতিয়ে দেখা হবে। অপরিকল্পিত কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

শীর্ষ সংবাদ এর আরও খবর
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার

৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার

২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার

২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২

সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা

হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

সর্বশেষ সংবাদ
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top