সিলেটে অটোরিকশা শ্রমিকদের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১০:৫৫:০৬,অপরাহ্ন ০২ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৬৮৬ বার পঠিতসিলেটের দক্ষিণ সুরমায় সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০জন আহত হয়েছেন। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়েছে। আহতরা হলেন, নাজমুল ইসলাম, আল আমিন, বেলাল আহমদ, সুমন, তুহিন আহমদ ও রাজা মিয়াসহ ১৫-২০জন।
সোমবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাবনা পয়েন্টে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্তলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ফজল জানান, বাবনা পয়েন্টে কথাকাটাকাটির একপর্যায়ে সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের দুই সমিতির সংঘর্ষ বাধে। এসময় দু’পক্ষই ইট-পাটকেল ছুড়ে। ৬/৭টি গাড়ি ভাঙচুর করা হয়। এতে ১৫-২০জন শ্রমিক আহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্তলে গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও নর্থইস্ট মেসডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি বলেন, এ ঘটনায় দুই সমিতির শ্রমিক নেতাদের নিয়ে বৈঠকে বসে পরিস্তিতি শান্ত করা হয়েছে।









