সিলেটে ইয়াবাসহ গ্রেপ্তার ২

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১:১০:০৯,অপরাহ্ন ০২ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৩৮২ বার পঠিতসিলেটের বিয়ানীবাজার থানা এলাকা থেকে ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
সোমবার (২ ডিসেম্বর) দুপুর ১টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানি (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
র্যাব জানায়, সিলেট জেলার বিয়ানীবাজার থানাধীন চারখাই বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে ওই এলাকার সোহেল আহম্মেদের বন্ধু রেস্টুরেন্ট নামক দোকানের সামনের পাকা রাস্তার উপর থেকে ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র্যাব-৯।
গ্রেপ্তারকৃতরা হল, সিলেটের গোয়াইনঘাট উপজেলার ইসলামপুর (গাংপার কলনী) এলাকার মো. আব্দুল লতিফ মিয়ার ছেলে মো. খলিলুর রহমান (৩০), একই উপজেলার আলমনগর এলাকার মো. ফরিদ মিয়ার ছেলে রিপন (২৪)।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদের সিলেট জেলার বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।









